1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রোহিত-কোহলিকে সাজঘরে পাঠালেন শাহিন আফ্রিদি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ধীর স্থির খেলতে থাকেন রোহিত শর্মা ও শুভমান গিল। তবে পঞ্চম ওভার চলাকালেই হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ থাকার পর অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত শর্মা। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান।

এরপর ব্যাট করতে আসা বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি। কোহলি আউট হওয়ার আগে ৭ বলে ৪ রান করেন।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের হিসাবে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর এশিয়া কাপ ও দুইবার বিশ্বকাপে দেখা হলেও সবই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )