1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীর ঢল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে দলে দলে নেতাকর্মীরা এসেছেন।

বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে সুধী সমাবেশ।

বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ও বাইরের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। এ এলাকায় বেলা ১২ টার পর থেকেই বৃষ্টি শুরু হয়। দুপুর পৌনে একটার দিকে এখানে মুষলধারে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের গাছের নিচে ও দোকানে আশ্রয় নিতে দেখা গেছে। মেট্রোরেলের লাইনের নিচে অবস্থান নিতে দেখা গেছে অনেককে।

নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী ও দলীয় নেতাদের ভাষণ শুনতে এত দূর থেকে এসেছি। সকালে ঢাকায় এসেছি। নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে গেছেন। তবে একটি সস্তির বিষয় হলে নতুন উড়াল সড়কের জন্য রাজধানীর যানজট কম হবে।

শেরে-বাংলা-নগরের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন তিতাস বলেন, নিজের খেয়ে আওয়ামী লীগ করি। ঝড়-বৃষ্টি আমাদের কাছে কিছুই না। এটি রাজধানীবাসীর জন্য বড় একটি উপহার। যানজট আর মানুষের ভোগান্তি দূর হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে।

রাজধানীর বাসিন্দা আজাদ বলেন, অনুষ্ঠানে এসেছি। আসার পরই বৃষ্টি শুরু হয়েছে। দাঁড়ানোর কোনো সুযোগ নাই, একদম ভিজে গেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )