1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সমাবেশের সফলতায় নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের কৃতজ্ঞতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

ছাত্র সমাবেশ সফল করায় সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক ধন্যবাদ বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ছাত্রসমাজ ও তৃণমূল থেকে আগত ছাত্রলীগের দশ লক্ষাধিক নেতাকর্মী ধাবিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। মুষলধারে বৃষ্টির শব্দকে ছাপিয়ে গেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ আর ‘দেশরত্ন শেখ হাসিনা’ স্লোগান। ১ সেপ্টেম্বর তারুণ্যের জোয়ার এসেছিলো বঙ্গবন্ধু কন্যার মুখ থেকে আগামীর স্মার্ট বাংলাদেশের গল্প শুনতে, পরিকল্পনা জানতে।

ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীরা কথা দিয়েছিলো, ছাত্রলীগের কর্মীরা পণ করেছিলো, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে বরণ করে নিবে দেশরত্ন শেখ হাসিনাকে। বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে যোগ দেয়ার আহ্বানে সাড়া দিয়ে ছাত্রসমাজ দলে দলে যূথবদ্ধ হয়ে যে সমাবেশের সৃষ্টি করেছে তা এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সমাবেশে রূপলাভ করেছে।

এই সমাবেশে ছাত্রসমাজ তাদের  প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেছে- তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত ‘সোনার বাংলা’ আর কন্যার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আপোষহীন, অক্লান্ত, আমৃত্যু সচেষ্ট থাকবে। এই শপথের প্রতি বাংলাদেশ ছাত্রলীগ গভীর সহানুভূতি-ভালোবাসা প্রকাশ করছে,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )