1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

খুনি তারেক কারাগারেই সুন্দর: সাদ্দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ছাত্র সমাবেশকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পক্ষে আগমনী রায় হিসেবে দেখছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র সমাবেশে সভাপতির বক্তৃতায় এ অভিমত দেন তিনি। এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ১৫ আগস্টের ঘাতক যারা রয়েছে এবং আজকেও যারা রাজনৈতিক মোড়কে বাংলাদেশে রাজনীতি বাস্তবায়নের চেষ্টা করে, গণতন্ত্রের মোড়কে দেশি বিদেশি মোড়কে যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে আজকের ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই, খুনিদের রাজনীতি, সন্ত্রাসীদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। আমরা আজকে সুসষ্পষ্টভাবে বলতে চাই, নো কমপ্রমাইজ ইউথ দ্য কিলারস। হত্যাকারীদের সঙ্গে আপস করার রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করবে না।

১৫ আগস্ট, ২১ আগস্ট ও জেল হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করে সাদ্দাম হোসেন বলেন, তরুণ প্রজন্মের আত্মমর্যাদা এত ঠুনকো নয়, আমরা খুনিদের রাজনীতি বাংলাদেশে মেনে নিবো। সরকারের প্রতি আমাদের উদ্ধাত্ত আহ্বান থাকবে, ২১ আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করতে হবে। ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুষ্পষ্টভাবে বলতে চাই, বন্যরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমনি কারাগারেই সুন্দর। অনতিবিলম্বে ২১ আগস্টের ঘাতক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান আমরা রাখছি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রলীগের শীর্ষনেতা বলেন, স্মার্ট বাংলাদেশের ধারণা এটি দলীয় কোনো বিষয় নয়। এটি গোটা বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর স্বপ্ন। স্মর্ট বাংলাদেশ আজকে তরুণ প্রজন্মের কমন থিম। কমন ডেসটিনেশনে (গন্তব্য) পরিণত হয়েছে। এ কারণে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ছাত্র সমাজের আগমনী রায় দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। বঙ্গবন্ধু তনয়া আমাদের সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন উপহার দিয়েছেন। উন্নত লেখাপড়ার সুযাগ দিয়েছেন। দক্ষ গ্র্যাজুয়েট হওয়ার সুযোগ করে দিয়েছেন। দক্ষতার ভিত্তিতে যেন চাকরি পায় সেই নিশ্চয়তা দিয়েছেন।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা সর্বজনীন পেনশন চাই নাকি সর্বজন টেনশন চাই সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে উন্নয়নের টানেল চাই নাকি মানিলন্ডারিং এর চ্যানেল চাই। এ সময় তিনি নেতাকর্মীদের সাইবার যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )