1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

গত ৪৮ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা: কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪৮ বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সবচেয়ে সৎ ও দক্ষ, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে দক্ষ কূটনৈতিক, সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্রাইসিসের মধ্যে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন।

নির্বাচনে শেখ হাসিনাকে হারানো যাবে না বলে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে এ ছাত্র সমাবেশ শুরু হয়। এই প্রতিবেদন লেখার সময় সমাবেশ চলছে।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )