1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ আজ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৫ লক্ষাধিক নেতা-কর্মী সমবেত করার জন্য প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। এই সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শপথ নেবে ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র সমাবেশ থেকে সরকারের উন্নয়নগুলো ছাত্র সমাজের পাশাপাশি তরুণ ভোটারদের মাঝে পৌঁছাতে নির্দেশনা দেবেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের বার্তা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটির সর্বস্তরের নেতা-কর্মীরা নেমে পড়বেন নৌকার জন্য ভোট প্রার্থনায়- এমনটাই প্রত্যাশা করছে ছাত্রলীগের শীর্ষ নেতারা।

এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সারা দেশের সর্বস্তরের ছাত্রলীগ নেতা-কর্মী তথা ছাত্রসমাজের পাঁচ লক্ষাধিক প্রতিনিধিরা অংশ নেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি একটি গাইড লাইন দেবেন। সেই গাইড লাইন অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

সংবাদ সম্মেলন : গতকাল দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, আমরা একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে। এই সমাবেশ শুধু ছাত্রলীগের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী সমাবেশে পরিণত হয়েছে। শুধু সংখ্যায় বৃহত্তম নয়, এই ছাত্রসমাবেশের রাজনৈতিক প্রভাব রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে। সমাবেশে আগত ছাত্রসমাজের স্লোগান হবে ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’। সারা বিশ্বকে আমরা জানিয়ে দেবো ‘নো কম্প্রোমাইজ উইথ দ্য কিলার্স’। জানিয়ে দেবো স্মার্ট বাংলাদেশের পক্ষে আমাদের আগমনী রায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )