1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পাঁচ রানে ফিরলেন অধিনায়ক সাকিব, চাপে টাইগাররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও তাল সামলে হালটা ধরতে পারলেন। ১১ বলে মাত্র পাঁচ রানেই সাকিবের ইনিংসের যবনিকাপাত হয়েছে। ফলে ১১তম ওভারেই তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে জমা হয়েছে ৩৬ রান।

এর আগে ওপেনার মোহাম্মদ নাঈম শেখও সুবিধা করতে পারেনি। ২৩ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।

ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বড় শট খেলতে গিয়ে নিজেই কুপোকাত হয়েছে নাঈম। আউটসাইড-এজ হয়ে ক্যাচ যায় শর্ট থার্ডম্যানে। ফলে আট ওভারে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট।

অন্যদিকে স্বপ্নের অভিষেকটাও রাঙাতে পারেননি  তানজিদ হাসান তামিমও। মহেশ থিকসানার শিকার হয়ে দুই বলে ০ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তামিম। তবে বড়দের বড় মঞ্চের চাপটা হয়তো তিনি ঠিকঠাক নিতে পারেননি। ফলে তাকে এলবিডব্লিউর ফাঁদে পড়তে হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )