1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘বিশ্বকাপজয়ী’ আকবরের সাম্রাজ্যে রানির আগমন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। তার নেতৃত্বেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতে বাংলাদেশ দল। বুধবার (৩০ আগস্ট) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আকবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবর জানিয়ে পোস্টে লিখেছেন, ‘তোমাকে জানাটা ছিল কাকতালীয়, কিন্তু তোমাকে বেছে নেওয়া ছিল অবধারিত। আমার জীবনে আসায় ধন্যবাদ। তুমি সেরা সঙ্গী, যে কেউ এমন কারও স্বপ্ন দেখে।’

জানা গেছে, আকবরের স্ত্রী জান্নাতি ওয়াহিদা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারে বায়োমেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছেন। সে সুবাদে তিনি থাকছেনও যুক্তরাজ্যে।

ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে না পারলেও আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা এসেছিল ২০২০ সালে। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এরপর বিশ্বকাপজয়ী দলটির কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে ক্যারিয়ার শুরু করলেও, সেই সুযোগ মেলেনি আকবরের।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )