1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে গণতন্ত্র টেকসই হয়েছে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে বাংলাদেশের গণতন্ত্র টেকসই হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘শেখ হাসিনা আসার পর দেশে নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা মানবাধিকারের জন্য কাজ করছেন। বিদেশি বন্ধুদের নিশ্চয়তা দিতে চাই, প্রধানমন্ত্রী আছেন বলে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে। যতদিন শেখ হাসিনা ও আওয়ামী লীগ আছে, আমরা এগুলোকে প্রিন্সিপাল এবং ভ্যালুস হিসেবে রাখব।’

পশ্চিমাদের ইঙ্গিত করে তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো, তখন আমাদের বড় বড় বন্ধু… যারা এখন মানবাধিকারের কথা বলেন; তাদের মুখ থেকে তখন একটি কথাও বের হয়নি।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘১৯৭৫ সালের বর্বরতা : বাংলাদেশের মানবাধিকার ও সুশাসনের ওপর প্রভাব’— শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

পশ্চিমাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘তারা মানবাধিকারের কথা বলেন, কিন্তু ১৫ আগস্টের পর তারা নিশ্চুপ ছিলেন। বরং তখন তারা ঘাতকদের সাহায্য করেছেন। এছাড়া ঘাতকদের বিভিন্ন অজুহাতে এখনো তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছেন। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের সম্মুখীন করতে চাই। যারা যুদ্ধাপরাধী তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে চাই। বিদেশি বন্ধুদের বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এ ধরনের  ঘাতকদের ফিরিয়ে দিতে উদ্যোগ নিন।’

বিএনপির সমালোচনা করে ড. মোমেন বলেন, অন্যদের সময় দেখেছেন যে, সন্ত্রাসী ইতিহাস, জঙ্গি ইতিহাস, বাংলা ভাইয়ের ইতিহাস, পরপর পাঁচবার এক নম্বর দুর্নীতিপরায়ণ দেশের ইতিহাস। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একুশে আগস্টের গ্রেনেড হামলায় যেতে চাই না, আমরা সিরিজ কিলিংয়ে যেতে চাই না। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )