1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এশিয়া কাপ শেষ লিটনের, দলে এনামুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

জ্বরের কারণে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে পারবেন না বলে জানা গিয়েছিল। কিন্তু আজ জানা গেল এশিয়া কাপেই খেলতে পারছেন না লিটন।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটনের।

তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন এনামুল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এনামুল ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি।

বাংলাদেশ দল আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিবদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )