1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এআই যুগে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের হযরত খানজাহান আলী (রহ.)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন, নতুন ভূমিকায় আশরাফুল জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ব্রাজিলে মনোরেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ল ক্রেনের অংশ, অল্পের জন্য রক্ষা যানবাহন মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সমঝোতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মূল্যস্ফীতি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না। কিন্তু পলিসিগতভাবে কী উদ্যোগ নিলে মূল্যস্ফীতি করবে সেটি করতে হবে। এর জবাবে পরিকল্পনামন্ত্রী অবহিত করেন যে, গত ৪ মাস ধরে এক কদম করে কমেছে। তারপরও নীতিগতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

একনেক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব বিষয় তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, কৃষি, পানি পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ফজলুল হক এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এখন ব্রিকসের বারান্দায় আছি। আগামীতে যুক্ত হওয়া যাবে। তাদের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিয়েছেন। আশপাশের দেশগুলো সদস্য হয়েছে। আমরাও হবো।

পরিকল্পনামন্ত্রী জানান, অহেতুক ব্যয় কমানোর বিষয়ে ফের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি বলেছেন, অহেতুক, বাড়াবাড়ি, অপচয় কমাতে হবে। যে প্রকল্পগুলো ৭০ থেকে ৮০ ভাগ কাজ হয়েছে সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে হবে। ঋণের প্রয়োজনে নতুন জানালা খুলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে নিউ ডেভলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। তাহলে এখন আমরা দর দাম করে ঋণ নিতে পারব। এখন আমাদের এডিবি, বিশ্বব্যাংক, এআইআইবি এবং নিউ ডেভলপমেন্ট যেখান থেকে সহজ শর্তে ঋণ পাব সেখান থেকে আমরা ঋণ নেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )