1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন জানাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হলেও আফগানিস্তানের হয়ে কেবল একটি ওয়ানডে খেলেছেন কারিম জানাত। সাড়ে ৬ বছর পর এই সংস্করণের দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এশিয়া কাপের জন্য রবিবার (২৭ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দেড় বছরের বেশি সময় পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শারাফউদ্দিন আশরাফ।

ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন জানাত। এরপর থেকে এই সংস্করণে আফগানদের হয়ে তাকে আর মাঠে নামতে দেখা যায়নি। সময়ের সঙ্গে আফগানদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জানাত। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকও করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে তার উইকেট ৩৭টি, ৩ ফিফটিতে রান ৫০৮। গত জুনে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টেস্ট অভিষেকও হয়ে যায় জানাতের।

ক্যারিয়ারের ১৯ ওয়ানডের সবশেষটি ২০২২ সালের জানুয়ারিতে খেলেন স্পিনিং অলরাউন্ডার আশরাফ, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সংস্করণে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি, ১১ ইনিংসে রান কেবল ৬৬।

বাঁহাতি স্পিনে অবশ্য ধরেছেন ১৩ শিকার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮ ম্যাচ খেলে ২ ফিফটিতে আশরাফের রান ৬৯৬, উইকেট ৬৫টি।

পাকিস্তানের বিপক্ষে গত শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মোমান্দ। সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপের দলে নেই আজমতউল্লাহ ওমারজাই। তার জায়গায় দলে যোগ করা হয়েছে গুলবাদিন নাইবকে।

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজ শুরুর দিন চোটে পড়ে ছিটকে যান নাজিবউল্লাহ জাদরান। এশিয়া কাপ দিয়ে দলে ফিরলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলেই টিকে গেছেন তরুণ বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। লাহোরে ৩ আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ অভিযান। দুই দিন পর একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

আফগানিস্তানের এশিয়া কাপ দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নাবি, ইকরাম আলিখিল, রাশিদ খান, গুলবাদিন নাইব, কারিম জানাত, আব্দুল রহমান, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমাদ, মোহাম্মাদ সালিম, ফাজালহাক ফারুকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )