1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যে দলের হয়ে আগামীতে নির্বাচন করতে পারেন হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন।

সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন।

এরপর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কোন দলে যোগ দিচ্ছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম। কেননা, ঢাকা-১৭ নির্বাচনের আগে ব্যারিস্টার পার্থর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন হিরো আলম। পার্থর কাছে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

এ বিষয়টি গণমাধ্যমে ব্যারিস্টার পার্থ নিজেই জানিয়েছিলেন। এ থেকেই ধারণা করা হচ্ছে, বিজেপিপ্রধান ব্যারিস্টার পার্থর সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো।

অপরদিকে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো নয়।

এর আগে শুক্রবার দলে অংশ নেওয়া হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (বিজেপি) থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।

দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )