1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সুইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পিছনে ফেলে দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছে সুইডেন।

শুক্রবার প্রকাশিত এই র‌্যাঙ্কিং অনুযায়ী স্পেনকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।

সুইডিশরা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। সিডনির ফাইনালে ওলগা কারমোনার প্রথমার্ধের একমাত্র গোলে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান লাভ করে সুইডেন।

বিশ্বকাপ জয়ী স্পেনের র‌্যাঙ্কিংয়ে চার ধার উন্নতি হয়েছে। গ্রুপ পর্বে তারা যদি জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত না হতো তবে হয়তোবা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ওঠার সুযোগ থাকতো।

আগের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর চতুর্থ স্থান নিশ্চিত করেছে ফাইনালে পরাজিত ইংল্যান্ড। শেষ ষোলতে সুইডেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এত আগে কখনই বিদায় নেয়নি মার্কিন দলটি।

গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ে জার্মানি চার ধাপ নীচে নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

শীর্ষ ১০ ফিফা র‍্যাঙ্কিং

অবস্থান  দেশ              পয়েন্ট
১. সুইডেন                 ২০৬৯.১৭
২. স্পেন                   ২০৫১.৮৪
৩. যুক্তরাষ্ট্র                 ২০৫১.২১
৪. ইংল্যান্ড                 ২০৩০.১৪
৫. ফ্রান্স                    ২০০৪.১৭
৬. জার্মানি                ১৯৮৭.৬৭
৭. নেদারল্যান্ড             ১৯৮৪.৫
৮. জাপান                 ১৯৬১.৩৫
৯. ব্রাজিল                  ১৯৪৯.৪১
১০. কানাডা               ১৯৪৪.৮৪

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )