1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

ভিভ রিচার্ডসকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ওয়ানডেতে ১০০তম ইনিংসের আগেই ৫ হাজারের বেশি রান করে ফেলেছিলেন বাবর আজম। ভেঙে দিয়েছিলেন শীর্ষে থাকা হাশিম আমলার রেকর্ড।

হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে শততম ইনিংস খেলতে নামেন বাবর। দলীয় ৫২ রানে ওপেনার ফখর জামানের (৩০) বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন বাবর।

এদিন ইতিহাস গড়েন পাকিস্তান অধিনায়ক।হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন বাবর আজম। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি। এছাড়া একশ ইনিংস খেলা বাবরই একমাত্র ব্যাটার, যিনি পাঁচ হাজারের বেশি স্কোর করেছেন।

বাবর আজম এদিন ৬৬ বলে ৫৩ রান করেন। ওয়ানডেতে এখন তার রান ৫১৪২। যেটা এই ফরম্যাটে ১০০ ইনিংস খেলা কোনো ব্যাটারের সর্বোচ্চ রান এটি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। ১০০ ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৪৯৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস রয়েছেন তিনে। তিনি ওয়ানডের ১০০ ইনিংসে ৪৬০৭ রান করেছিলেন। ভারতের বিরাট কোহলি অনেক পিছিয়ে। ১০০টি ওয়ানডে ইনিংস খেলার পর তার স্কোর ছিল ৪২৩০।

১০০টি ওয়ানডে ইনিংসে পাঁচ হাজারের বেশি রান করতে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

ওয়ানডেতে ১০০ তম ইনিংসে সর্বোচ্চ রান

রান গড় ১০০/৫০

বাবর আজম (পাকিস্তান) ৫০৯৯ * ৫৮.৬০ ১৮/২৬

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪৯৪৬ ৫৩.১৮ ১৭/২৫

ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬০৭ ৫৬.৮৭ ৮/৩৪

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )