1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আজ রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

রাজধানীতে আজ শুক্রবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় দুটি স্থান থেকে কর্মসূচি শুরু হবে।

কালো পতাকা মিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে।

একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট, কাওরান বাজার এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এছাড়াও কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )