1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

অবসরের বিষয়ে যা বললেন মেসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীষ তিনেও আছেন তিনি। এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি।

তাই লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার। তবে সব চাওয়া পূরণ হলেও এখনই বিদায় বলছেন না তিনি।

অ্যাপল টিভি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি করে যদি বলি আমি এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না। আমি খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।’

তিনি বলেন, ‘আমি জানি না এভাবে কতদিন খেলব। তবে যতদিন পারবো তার সুবিধাটা অবশ্যই নিতে চাইব। আর সেটা সম্ভব হবে যতদিন সুস্থ থাকব। তার পর দেখা যাবে। কারণ, পরে এসব নিয়ে বিশ্লেষণ এবং বেছে নেওয়ার সময় পাওয়া যাবে।’

তার কথা, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যতটুকু বাকি আছে উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক; কম কিংবা বেশি। উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্ত। কারণ এটা আর কখনও ফিরে আসবে না এবং পরে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপও করতে চাই না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )