1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ভারত ভালো একটি নির্বাচন দেখতে চায়: জি এম কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ভারত বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায়। সময়মতো যেন হয়, নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যেন অনিশ্চিত না হয়। কেননা এখানে তাদের অনেক ধরনের বিনিয়োগ আছে।  

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিন দিনের ভারত সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলোচনা কার কার সঙ্গে হয়েছে, কী বিষয়, সে বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারব না। কেননা আলাপগুলো সেরকমভাবেই হয়েছে, তারা যদি প্রকাশ করতে চান, তাহলে করবেন। তাদের পারমিশন ছাড়া আমি কিছু বলতে পারব না।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, জাতীয় পার্টি সম্পর্কে তাদের ধারণা ভালো, তারা জাতীয় পার্টিকে সম্ভাবনাময় দল মনে করে এবং তারা এটিও মনে করে জাতীয় পার্টির সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করেন।

জি এম কাদের বলেন, বাংলাদেশে সার্বিকভাবে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে যাতে পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, যাতে আমরা সবাই মিলে সে রকম একটা পরিবেশ তৈরি করি, যাতে সুন্দর একটা নির্বাচন হয় এবং আগে-পরে যাতে কোনো সহিংসতা না হয়। কোনো ধরনের অরাজকতা যাতে না হয়, দেশের স্থিতিশীলতা যাতে নষ্ট না হয়।

নির্বাচন ব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না, তারা বলেছেন এটি আপনাদের নিজস্ব বিষয়। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে আপনারা এর সুরাহা করবেন। তারা আমাদের বলেছেন, যেহেতু সবার কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আছে, আপনারা যদি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সবাইকে একসঙ্গে করে একটা সুন্দর নির্বাচন করতে পারেন, তাহলে তারা খুশি হবেন।

আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে এ প্রশ্নে তিনি বলেন, আমরা আরও কিছুদিন দেখে শুনে সিদ্ধান্ত নেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )