1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

বিএনপি শনিবার দিবাগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, কারও আক্কেল থাকলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে?

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

সংবাদ কর্মীরা রাত ৩টায় সংবাদ সম্মেলনে যেতে বাধ্য কিনা এমন প্রশ্ন সামনে এনে হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা আমরা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত ৩টায় সংবাদ সম্মেলন। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি এমন কথা আগে আর শুনিনি।

নেতাকর্মীদের ওই রাতে গ্রেফতার করা হচ্ছিল-এ কারণে বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছে, একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মীদের ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।

এ সময় একটি ফেসবুক পোস্ট সামনে আনেন তথ্যমন্ত্রী। বলেন, ‘আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। এটা ফেসবুকের পোস্ট, আমি অন্য কিছু বলছি না।’ এ সময় মোবাইল উচিয়ে ধরে পোস্টটি দেখান তথ্যমন্ত্রী। বলেন, ‘ফেসবুকে লিখেছে, বিএনপির মাথা পুরাই আওলাইয়া গেছে, তাই রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )