1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ : তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, তার সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। আঘাত পেলে আওয়ামী লীগ আরও সংগঠিত হয়, ঘুরে দাঁড়ায়। আমরা ভাঙব কিন্তু মচকাব না।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশের’ উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির।

তিনি বলেন, বিএনপির মহাসচিব এখন বলছেন কোন দেশ কী বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধরনা দেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।

দেশের মানুষের প্রতি বিএনপিকে বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। কয়েকটা বিবৃতিও এনেছিল। হাত-পা ধরে আর লাভ নাই, কয়েকটা বিবৃতি দিয়ে কিছু হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )