1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

তামিমকে নিয়ে যা বললেন বাশার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯০ জন দেখেছেন

ইনজুরিতে থাকা ওপেনার তামিম ইকবালের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আশাবাদ প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

আজ শনিবার হাবিবুল বাশার জানালেন, তামিম তাদের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন। তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার।’

বাশার আরো বলেন, ‘তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসতে পারবে সে।’

বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস থাকবে। সেটা তামিম জানে। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )