1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতা চায় বাংলাদেশ: পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ডিপিআই এর গুরুত্ব তুলে ধরে বলেন, রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থার পারস্পরিক সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।

শুক্রবার ( ১৮ আগস্ট) ভারতের ব্যাঙ্গালোরে হোটেল তাজ ওয়েস্ট ইন্ডে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) ফর এ ভাইব্রেন্ট ইকোনমি বিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামোর গুরুত্বও তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে  ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব,  জি-২০ ভুক্ত বিভিন্ন দেশের এবং জাতিসংঘ, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে বিভিন্ন দেশের আলোচকগণ ডিজিটাল ইকোনমিতে ডিপিআই এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া ওপেন প্লাটফর্মের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, ফিনটেক প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তি শেয়ার, পলিসি, সাইবার সিকিউরিটি নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ও গ্লোবাল প্রবলেম সলভিং প্লাটফর্ম তৈরির বিষয়ে আলোচনা হয়।

জি-২০ বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম। বিশ্বের ১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )