1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

তারেক রহমানকে রাজনীতি করতে দেওয়া দেশ ও তারুণ্যের জন্য নিরাপদ নয়: সাদ্দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪৩ জন দেখেছেন

তারেক রহমানকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া দেশ ও তারুণ্যের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।তিনি  বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নে সবচেয়ে বড় বাধা তারেক রহমান।’

বৃহস্পতিবার (১৭আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘২০০৫ সালে বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও স্বাধীনতাবিরোধী- যুদ্ধাপরাধীদের সমর্থন-আস্ফালনের প্রতিবাদে ছাত্রসমাজের পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি।

সাদ্দাম বলেন, ২০০৫ সালে সারাদেশে একযোগে জঙ্গিরা ৪৬৪ স্থানে ৫০০ বোমা হামলা করা হয়েছিলো। সিরিয়া, আফগানিস্তান, ইরাক বিভিন্ন দেশে অনেক ঘটনা ঘটলেও এই বোমা হামলাটি পৃথিবীর ইতিহাসে একমাত্র পরিকল্পিত ঘটনা যেখানে সরাসরি বিএনপি সরকারের ৮ জন মন্ত্রী ও সাংসদ জড়িত ছিলো। বাংলা ভাইয়ের ছোট ভাই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিলো র‍্যাব কিন্তু তারেক রহমান র‍্যাবের চিফকে কল দিয়ে বলেছিলেন যেনো তাকে ছেড়ে দেওয়া হয়। সুতরাং বুঝা যায় তারেক রহমানের মদদে এই হামলা করা হয়েছিলো। তাই আমরা বলতে চাই, তারেক রহমানকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া দেশ ও তারুণ্যের জন্য নিরাপদ নয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ডেভেলপমেন্ট মিরাকল রাজনীতিবিদ। কীভাবে জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস নিরসন করতে হয় এবং সামাজিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করতে হয় তার প্রামাণ্য দলিল শেখ হাসিনা।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, অনতিবিলম্বে ১৭ আগস্টের গ্রেনেড হামলা ও ২১ আগস্টের বোমা হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা- লন্ডনের টিকিটের ব্যবস্থা করে দিবে তবুও আইনের শাসন বাস্তবায়ন করুন।

সমাবেশে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগের মহানগর উত্তর ও মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পদযাত্রায় মহানগর উত্তর, মহানগর দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, সাত কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )