1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

বিদেশীদের কথায় ক্ষমতা বদল হবে না : এনামুল হক শামীম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত-সমৃদ্ধ করছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুল-কলেজ, মডেল মসজিদ, রাস্তাঘাটসহ বড় বড় মেগা প্রজেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে সম্পন্ন হয়েছে। এখন মানুষ তার সুফল ভোগ করছে। দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আওয়ামী লীগও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। কারণ দেশের ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত জনগণের হাতে। কোন বিদেশীর হাতে নয়। জনগণ যতদিন চাইবে,আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। তাই বিদেশীদের কথায় ক্ষমতা বদল হবে না। কারণ আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে বসে হয়নি, আওয়ামী লীগের জন্ম হয়েছে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ঘামে।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, জনগণ থেকে বিচ্ছন্ন বিএনপি একদফা দাবিতে আন্দোলন করছে। তারা কখনো সরকারের পদত্যাগ দাবি করছে। কখনো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। কখনো উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দাবি করছেন। আবার কখনো ৩১ দফা দাবি করছে। আসলে বিএনপির দফা কোনটি? সেটা জাতি জানতে চায়। তারা দেশের জন্য রাজনীতি করে, নাকি বিদেশী প্রভূদের খুশি করতে রাজনীতি করে? ক্ষমতায় থাকতে তারা লুটপার্ট, অর্থপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া কিছু করেছে? জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি মনে করছে বিদেশী প্রভূ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। ক্ষমতায় আসতে হয় তাহলে জনগণের ম্যান্ডেড নিয়ে ক্ষমতায় আসতে হবে। আর যারা জনগণকে আগুন দিয়ে পোড়ায়, গ্রেনেড হামলা করে, সন্ত্রাস করে তারা কখনো জনগণের রায় পাবে না। তাই বিদেশ ষড়যন্ত্র করছে।
উপমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বৃহৎ অর্থনীতির দেশ। এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে দিয়েছেন। খুনীচক্ররা ১৯ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে তিনি আবার নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছেন। জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম নেত্রী। এজন্য আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
ঘড়িষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আকবর হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিয়াকত হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান প্রমূখ।
এরআগে দিনব্যাপী পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প “জয় বাংলা এভিনিউ” নড়িয়া, সখিপুর অত্যাধুনিক কেন্দ্রীয় জামে মসজিদ, সখিপুর থানা ভবন, সাব রেজিস্ট্রি অফিস, সোনালী ব্যাংকের শাখা, উত্তরা ব্যাংকের শাখা , অত্যাধুনিক ডাকবাংলো, “সোনার বাংলা এভিনিউ” সখিপুর, নির্মাণাধীন ব্রীজ, সড়ক এবং গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )