1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই

৫ বছরের চুক্তিতে পিএসজিতে ডেম্বেলে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান ডেম্বেলে। সব কিছুই ছিল ঠিকঠাক। তবে হঠাৎ করেই তার দল বদলে এসেছে চমক। হঠাৎ করেই থমকে গিয়েছিল ফরাসি তারকার প্যারিস যাওয়ার কার্যক্রম। প্রয়োজনীয় কাগজপত্র বুঝে না পাওয়া আটকে গিয়েছিল ডেম্বেলের পিএসজি যাত্রা।

তবে সব আনুষ্ঠানিকতা শেষে অবশেষে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন ডেম্বেলে। ৫ কোটি ৪ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৬ কোটি টাকায় পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ডেম্বেলেকে তাদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘উসমান ডেম্বেলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি ২৩ নম্বর জার্সি পরে খেলবেন।’

পিএসজিতে যোগ দেওয়া পর ডেম্বেলে বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না। আমি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আশা করি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে পারব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )