1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

জাপানকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিতে সুইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

এশিয়ার দেশ জাপানকে নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে সুইডেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো সুইডিশ নারী ফুটবল দল।

শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে সাবেক চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারিয়ে দেয় সুইডেন।  বিশ্বকাপের ৯ আসরের মধ্যে এ নিয়ে চতুর্থবার শেষ চারে খেলবে সুইডিশ দলটি।

সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ স্পেন। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুদল। এদিকে, ইডেন পার্কে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সুইডেন।

প্রথম আধঘণ্টায় আক্রমণ পাল্টা-আক্রমণে একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাচের ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সুইডিশদের এগিয়ে নেন আমান্ডা ইলেস্টেট।

বিরতির পরও অব্যাহত থাকে আক্রমণের ধারা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ফিলিপ্পে অ্যাঞ্জেলডালের গোলে ২-০ গোলে এগিয়ে যায় সুইডেন। ৭২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ ছিল জাপানের। কিন্তু পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি জাপানের রিকো উয়েকি।

১১ মিনিট পর অবশ্য একটি গোল শোধ করে জাপান। বক্সের মাঝ থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান হোনোকা হায়াশি। শেষ পর্যন্ত সমতা আনতে পারেনি ২০১১ সালের নারী বিশ্বকাপজয়ীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )