1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

ইনস্টাগ্রামে বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার হিসেবে নতুন রেকর্ড গড়লেন আল নাসরের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে রোনালদো ফলোয়ারের সংখ্যা এখন ৬০ কোটি (৬০০ মিলিয়ন)।

এর আগে ২০২২ সালের নভেম্বরে তার ফলোয়ার সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছিল। সেই মাইলফলকও অন্য কেউ ছাড়িয়ে যেতে পারেনি। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন।

সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’ জানিয়েছে, গত মে থেকে ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার বেড়েছে ১৫০ মিলিয়নের বেশি; বৃদ্ধির হার প্রায় ৩৪ শতাংশ।

‘ফোর্বস’-এর তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী উইঙ্গার বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ। তার সর্বমোট আয় প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। শুধু মাঠের খেলা থেকেই নয়, মাঠের বাইরে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে। আয়ের দিক থেকে ২০২৩ সালেও তিনি বাকি সব অ্যাথলেটদের চেয়ে এগিয়ে।

ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে রোনালদোর অবস্থান তিনে। ‘হপার এইচকিউ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয়ের পরিমাণ প্রায় ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার।

ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে জেতার পর তার ফলোয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু তাতেও ব্যবধানটা অনেক। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন। প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে মেসির আয় প্রায় ২.৬ মিলিয়ন মার্কিন ডলার।

৪২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনে আছেন মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ। এছাড়া শীর্ষ দশে আরও আছেন কাইলি জেনার, ডোয়াইন জনসন, আরিয়ানা গ্র্যান্ডে, বিয়ন্সে, কোলে কার্দাশিয়ান, জাস্টিন বিরাবের মতো সংগীত ও অভিনয় জগতের তারকারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )