বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে রংপুর জেলা মহিলা লীগ ও যুবমহিলা লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুর এর সভাপতিত্বে ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য
লতিফা শওকত, সদস্য চায়না চৌধুরী,
জেলা মহিলা লীগের সহসভাপতি উম্মে রুহানি কোকিলা, সাংগঠনিক সম্পাদক আফরোজা আজিজ কনি, জেলা যুব মহিলা লীগের নেত্রী ওয়াহিদা মুন্নী, রওশন আরা ববি, মুক্তি ও সমাজসেবিকা জেনিফার এলি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, আবু তালহা বিপ্লব, এডভোকেট আতিক উল আলম কল্লোল, মিজানুর রহমান তুহিন, সজিব প্রামাণিক, রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, যুবলীগ নেতা কামরুজ্জামান শাহীন, লক্ষিণ চন্দ্র দাস, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান রনি, কৃষক লীগের শহীদুল ইসলাম দুখু, জেলা মৎসজীবি লীগের সহসভাপতি শিবলু মিয়াসহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগের নেতাকর্মী।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাওলানা মইনুল হক।