1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হোম অব ক্রিকেটে বিশ্বকাপ ট্রফি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

বিশ্বকাপ শুরুর আগে প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি। তারই অংশ হিসেবে এখন বাংলাদেশে রয়েছে পরম আরাধ্য সেই সোনালি ট্রফি। গতকাল প্রথমদিন পদ্মা সেতুতে ফটোসেশনের পর আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্বকাপের ট্রফি রয়েছে হম অব ক্রিকেটখ্যাত মিরপুরের শের-ই-বাংলা-জাতীয়-ক্রিকেট স্টেডিয়ামে।

মিরপুরে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের কোচিং স্টাফ এবং বিসিবি কর্মকর্তারাও ছবি তুলেছেন ট্রফির সঙ্গে।

আজ সকাল ৯টায় মিরপুরের বিসিবি কার্যালয়ের প্রাঙ্গণে আনা হয় বিশ্বকাপের ট্রফিটিকে। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন টাইগার ক্রিকেটার, বিসিবির পরিচালক, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকেরা।

এর আগে, গত রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপের ট্রফি আসে বাংলাদেশে। গতকাল সোমবার পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে রাখা হয় ট্রফিটি।

আজ মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রফি প্রদর্শন আর ফটোসেশনের জন্য আগামীকাল বুধবার (৯ আগস্ট) রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )