1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

ডেঙ্গুতে স্যালাইন সংকট, হাসপাতালগুলোকে অর্থ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এই অবস্থায় হঠাৎ চাহিদা বেড়ে গেছে স্যালাইনের। ফলে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করতে পারছে না এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। সে কারণে চলমান ডেঙ্গুর প্রকোপের মধ্যে স্যালাইন সংকট মোকাবিলায় হাসপাতালগুলোকে অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। এজন্য হাসপাতালগুলোকে নো অবজেকশন লেটার (এনওসি) দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন সংকট ও বেশি দামে বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে ডা. এবিএম খুরশিদ আলম বলেন, সরকারি কোম্পানি ইডিসিএল আমাদের স্যালাইন সরবরাহ করার কথা। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ইডিসিএল তা সম্পূর্ণভাবে করতে পারছে না। আমরা এ বিষয়ে সব হাসপাতালকে নির্দেশনা এবং টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। হাসপাতালেগুলো এখন লোকাল মার্কেট থেকে স্যালাইন কেনার ব্যবস্থা নেবে। বাজার কন্ট্রোল করার দায়িত্ব তো আর আমাদের না। আর আমরা এটা পারবও না। বাজারকে কন্ট্রোল করার দায়িত্ব যাদের তারাই করবে।

ডেঙ্গু পরীক্ষার কিটের দাম বেড়েছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেশি দাম দিয়ে কারা কোথা থেকে কিনছে এটা আমার জানা নেই। কিন্তু আমাদের পর্যাপ্ত কিট রয়েছে। আমরা সব জায়াগায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রেখেছি। আমাদের প্রতিটি হাসপাতালে যথেষ্ট পরিমাণে কিট দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিট মজুত আছে। তবে লোকজনকে তো আমাদের কাছে আসতে হবে।

এর আগে অনুষ্ঠান শেষে ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ডেঙ্গু এবার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এটা যে বাড়তে পারে আগে থেকেও আমরা আশঙ্কা করেছিলাম। তাই পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার জন্য আগে থেকে লোকাল গভর্নমেন্টকে বলেছি। তারা অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। লক্ষ্য করা গেছে, ডেঙ্গু অনেক জেলায় ছড়িয়ে পড়েছে। অত্যধিক মাত্রায় ছড়িয়ে যাওয়ার কারণে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলোতে দেখা যেত এটা মহানগরকেন্দ্রিক বেশি ছিল। কিন্তু এখন এটা গ্রামগঞ্জের মধ্যে ঢুকেছে, এটা হচ্ছে বড় সমস্যা। সেই কারণেই রোগীর সংখ্যাটা বেশি।

তিনি বলেন, ঢাকায় কিছু কিছু জায়গা আছে যেখানে ডেঙ্গুর প্রকোপ বেশি। বিশেষ করে মুগদা অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের অনেকবার বসা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )