1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

সাকিবকে পেয়ে আপ্লুত ‘মানিকে মাগে হিতে’ খ্যাত গায়িকা ইয়োহানি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

শ্রীলঙ্কার এক গায়িকা ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান। তার নাম ইয়োহানি ডি সিলভা। সিংহলী ভাষায় এই গানটি গেয়ে তিনি উপমহাদেশে বেশ জনপ্রিয়তা পান। মাত্র ১৮ বছর বয়সী এই তরুণী এবার দেখা করলেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন টাইগার এই ক্রিকেটার। যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছিলেন ইয়োহানি। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কাছে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। সাকিবের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন ভাইরাল এই সংগীত শিল্পী।

সাকিবের সঙ্গে সময়টা দারুণ কেটেছে ইয়োহানির। ‘সিংগিং চ্যালেঞ্জ’ নামের একটি গেম শোতে বাংলাদেশ দলের অধিনায়ককে গান গাওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

তবে কোন গানটি গাইতে বলা হয়েছে সেটা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই সাকিব-ইয়োহানির ওই মুহুর্তের ভিডিও এলপিএলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ইয়োহানি ডি সিলভা জন্মসূত্রে শ্রীলংকান। তিনি গান লেখেন, সুর করেন ও কণ্ঠ দেন। নিয়মিত স্টেজ শো করেন। এর আগে তার গাওয়া আরেকটি গান ভাইরাল হয় ফেসবুকে।

তবে অনেক আগে থেকে ইউটিউবে জনপ্রিয় ইয়োহানি। তার বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন। স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশে।

‘মানিকে মাগে হিতে’ গানটি তাকে নিজের দেশের বাইরেও তারকাখ্যাতি এনে দেয়। শ্রীলংকায় এখন তাকে ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হয়। ইউটিউবেও তার সাবস্ক্রিবশন সংখ্যাও আকাশচুম্বী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )