1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বেনজেমার পেনাল্টি মিস, ছিটকে গেল আল হিলাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ গিয়ে প্রথম তিন ম্যাচে গোলের দেখা পান করিম বেনজেমা। চতুর্থ ম্যাচে এসে গোল তো পেলেনই না, উল্টো মিস করে বসেন পেনাল্টি। বেনজেমার নিষ্প্রভতার দিনে হতাশায় পুড়তে হয়েছে আল ইত্তিহাদকেও। আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে যায় তারা।

কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ১৮ গজ বক্সের ভেতর দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন সের্গেজ মিলিনকোভিচ-সাভিচ। বিরতির ঠিক আগ দিয়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করে আল ইত্তিহাদ। বেনজেমা ছাড়াও এদিন মাঠে নামেন এই বছরের নতুন সাইনিং এনগলো কন্তে ও জটা। ৫৬ মিনিটে আল ইত্তিহাদের হয়ে ব্যবধান কমান রোমারিনিও। কিন্তু ৭০ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে দেন আল হিলালের মালকম। ক্লোজ রেঞ্জ থেকে নিচু হেডে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৭৯ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পায় আল ইত্তিহাদ। কিন্তু বেনজেমার নেওয়া পেনাল্টি জালের ঠিকানা না পেয়ে বরং পোস্টে লেগে ফিরে আসে। তাতে আল ইত্তিহাদের প্রত্যাবর্তনের আশাটাও নিভে যায়। গত ৯ ম্যাচে এটাই তাদের প্রথম হার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )