1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি মারাত্মক বিএনপি।’

আজ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগের আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘এডিস মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে।’

তিনি বলেন, ‘করোনার মহামারিসহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের দলীয় ১২জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অনেক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক দেশে আমাদের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি। মৃত্যুর হারও সেখানে বেশি। আমাদের সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার, কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ বা এডিস মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয় নাই। আজকে কৃষক লীগ সেটি শুরু করতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মশা নিয়ন্ত্রণ বলুন, কৃষকের পাশে দাঁড়ানো বলুন, করোনার সময় মাঝেমধ্যে ফটোসেশন ছাড়া তাদের আর কোথাও দেখা যায় না। এখন আছেন তারেক জিয়া, জোবায়দা রহমানের কেন শাস্তি হল সেটা নিয়ে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না। বিএনপি রাজনীতি করে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং তাদের পরিবারের জন্য।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কৃষিবিদ সুব্রত কুমার দাস।

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিব মোল্লা, অর্থ সম্পাদক নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )