1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অ্যাশেজে ‘বল পরিবর্তন’ নিয়ে কী বলল আইসিসি?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

অ্যাশেজের ‘বল পরিবর্তন’ বিতর্কিত যেন থামছেই না। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে শেষ ম্যাচে হেরে বল পরিবর্তন নিয়ে অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া। আইসিসির কাছে উসমান খাজা, রিকি পন্টিংয়েরা আবেদন করেছিলেন এই বল পরিবর্তনের বিষয়টি দেখতে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাধ্য হলো বিবৃতি দিতে। সেই বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, এসব ব্যাপারে আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচের মধ্যে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তের উপর আইসিসি কোনো মন্তব্য করবে না। প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগে সব বল বাছাই করে নেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী ম্যাচের মধ্যে বল পরিবর্তনেরর সময় এমন বলই বেছে নেওয়া হয়, যা পুরনো বলের সব থেকে কাছাকাছি অবস্থায় আছে।’ যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনে হয়েছে যে, বল পরিবর্তনের পর যেটি দেওয়া হয়েছিল, সেটি আগের বলের চেয়ে অনেকটাই আলাদা।

গত রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে মার্ক উডের ভয়ংকর এক বাউন্সার গিয়ে লাগে উসমান খাজার হেলমেটে। দুই ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং ধর্মসেনা মনে করেছিলেন, হেলমেটে লেগে বলের আকৃতি বদলে গেছে। তাই তারা বলটিকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এরপর বৃষ্টির কারণে চতুর্থ দিনে খুব বেশি ওভার খেলা হয়নি। সোমবার সেই নতুন বলে যখন খেলা শুরু হয়, তখন মেঘলা আকাশ। অনেকের মতে বদলে ফেলা বলটি শক্ত হওয়ায় মেঘলা কন্ডিশনে ইংল্যান্ড বাড়তি সুবিধা পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )