1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

ভারতে নিরাপত্তা নিয়ে আইসিসির লিখিত পত্র চায় পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আবার নিরাপত্তা নিয়ে নতুন দাবি তুলল পাকিস্তান। ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসির দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সে দেশের সরকার।

তাদের দাবি, নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। তার পরেই ভারতে খেলতে যাবেন বাবর আজমরা।

এদিকে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের কয়েকজন মন্ত্রীকে সদস্য করে বানানো পাকিস্তানের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছিল। সেখানে তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থা দেখতে প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি এ নিয়ে আইসিসির লিখিত পত্র চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতে বিশ্বকাপ নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গঠিত কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে পিসিবি কর্মকর্তারা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, কাশ্মীর বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামার জামান কাইরা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগস্টের তৃতীয় সপ্তাহে একটি নিরাপত্তা প্রতিনিধিদল ভারত সফরে যাবে। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করবে। পরবর্তীতে বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে পাকিস্তানের প্রতিনিধি দল। শুধু তাই নয়, আইসিসি থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে একটি লিখিত পত্রও চাইবে পাকিস্তান। এরপরই তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

চলতি বছরের ৫ অক্টোবর থেকে ভারত বিশ্বকাপের পর্দা উঠবে। ভারতের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার যুক্তি দেখিয়েই গুজরাটের আমদাবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায়নি তারা। যদিও পাকিস্তানের দাবি না মেনে ১৫ অক্টোবর আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়েছে। নবরাত্রির জন্য অবশ্য ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। কিন্তু মাঠ বদল করা হচ্ছে না।

পাকিস্তানের আরও দু’টি ম্যাচের দিন বদলের পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নাকি সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, দিন বদলের প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তার মাঝেই আবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

সূত্র :ডন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )