1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ

আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না: মার্সেলো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিয়াকোস ঘুরে এ বছরই নিজেদের দেশের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো। আর নিজ দেশে ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তোদেরেসের ম্যাচ খেলতে নেমেই এলো বিপত্তি। তার পায়ের চাপে ভেঙে দু’টুকরো হয়ে গেলো আর্জেন্টিনোস জুনিয়রের ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজের পা।

মঙ্গলবার ম্যাচের ৫৬তম মিনিটে ঘটে ঘটনাটি। বুয়েন্স আয়ার্সে মার্সেলো বল নিয়ে এগোচ্ছিলেন। সে সময় তাকে আটকানোর জন্য সামনে থেকে এগিয়ে আসেন সানচেজ। সে সময় মার্সেলোর পা উঠে যায় সানচেজের পায়ের ওপর। হাঁটু থেকে ঘুরে যায় পা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হতে এক বছর সময় লাগবে।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘মাঠে আমার সময়টা খুব খারাপ ছিল। একজন ফুটবলারকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আশা করব সানচেজ দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ ব্রাজিলের ক্লাব এবং ফুটবলারদের ব্যবহারে খুশি আর্জেন্টিনোস জুনিয়র্সও। সেই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রতিপক্ষ, শত্রু নই।’

ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো বলেন, ‘মার্সেলো ইচ্ছাকৃতভাবে মারেনি। অনিচ্ছাকৃত একটি ঘটনা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )