1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

চট্টগ্রামে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

চট্টগ্রামে জোয়ার ও প্রবল বর্ষণ একসঙ্গে হওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে কোথাও প্রখর রোদের ঝলকানিতে জোয়ারের পানি ওঠে। আবার কোনো কোনো নিম্নাঞ্চলে টানা বর্ষণে হাঁটু কিংবা কোমর পর্যন্ত পানি জমে যায়। ফলে নগরবাসীকে মুখোমুখি হতে হয় দুর্ভোগের।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (০২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৪৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। তাছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬১ দশমিক ৪ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, এ বছর বর্ষা মৌসুমে বুধবার কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হল। এমন আবহাওয়া আরও কয়েক দিন থাকতে পারে।

জানা যায়, বুধবারের বর্ষণে নগরের বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। তাছাড়া আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, চাক্তাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকার সড়কগুলোতে জোয়ারের পানি উঠে।

চকবাজারের বাসিন্দা সুমন আহসান বলেন, টানা কয়েক ঘণ্টার বর্ষণেই এখানে পানি ওঠে যায়। বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )