1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত Q পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরবাসী;আনন্দের আমেজ বিরাজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

 

সাড়ে ৪ বছর পর আবারো ২ রা আগস্ট রংপুরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বদলে যাওয়া রংপুরের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে রংপুরের সর্বস্তরের মানুষ ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে। রংপুরে বিরাজ করছে সাজ সাজ অবস্থা।

নগরী ঘুরে দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরে আসার জন্য অভিনন্দন জানিয়ে নগরীর অলি গলি পোষ্টার আর ফেষ্টুনে ছেয়ে গেছে। প্রধান প্রধান সড়কে বড় তোরণ শোভা পাচ্ছে। প্রতিটা বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। পরিস্কার পরিছন্নতার কাজ চলছে সপ্তাহ জুড়ে। সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়ি নির্বিঘ্নে চলাচলালের জন্য সংস্কার করা হয়েছে ইতিমধ্যে সড়ক। নির্মাণ কাজ চলছে জনসমাবেশের মঞ্চ তৈরীর। সেই সাথে সড়কের বৈদুত্যিক খুটিতে লাগানো হয়েছে মাইক। নগরজুড়ে চলছে ব্যতিক্রমে ভাবে মাইকিং। সবমিলিয়ে প্রস্তুতির প্রায় শেষ প্রান্তে।

শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করছেন রংপুরবাসি। জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভায় রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার মানুষ আনার প্রস্তুতি নেয়া হচ্ছে। জনসভা সফল করতে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভা, জেলা মহানগরের দফায় দফায় মতবিনিময় করা হয়েছে। অঙ্গ সহযোগি সংগঠনের বর্ধিত সভা, মতবিনিময় সভা চলছে প্রতিদিনি। প্রায় ১ সপ্তাহ থেকে রংপুরে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামীলীগের ২ সাংগঠনিক সম্পাদক। এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী। আছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথি থেকে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এর পরে বিভাগীয় বর্ধিত সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগ, তাতিলীগ, স্বেচ্ছাসেবকলীগ।

এছাড়াও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রতিদিন সরকারদলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসমাবেশ সফল করতে মিটিং মিছিল করছেন। অলিগলি চলছে মাইকিং আর বঙ্গবন্ধু আর উন্নয়নের গান। রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোও সক্রিয় হয়ে উঠেছে। সিটি করপোরেশনের থানা কমিটি থেকেও চলছে পাড়া-মহল্লায় গণসংযোগ।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মধ্যদিয়ে বদলে যেতে থাকে রংপুর। এরপর টানা তিনবার সরকারে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থাপন, রংপুর বিভাগ, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা, রংপুর পল্লী উন্নয়ন একাডেমি, পীরগঞ্জে মেরিন একাডেমি স্থাপন, আদালতের বহুতল ভবন, সিভিল সার্জনের নতুন ভবন, পুলিশ সুপারের কার্যালয়, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, জেলা শিল্পকলা একাডেমি, বিভাগীয় সদর দফতর, রংপুর শিশু হাসপাতাল ও পুলিশ হাসপাতাল, আধুনিক পুলিশ লাইন্স নির্মাণ করেছেন। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সব অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য রংপুর এখন উত্তরাঞ্চলের রাজধানী। এছাড়া রংপুরে মেরিন একাডেমি, উপজেলাগুলোতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, তিস্তা সড়ক সেতু নির্মাণসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।

সেই সাথে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ১৭ তলাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর দফতরসহ বিভিন্ন সরকারি অবকাঠামো। প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তাপাড়ের মানুষের ভাগ্যবদলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা।

বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে রংপুরকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন, তা বিগত সময়ে কোনো সরকার করতে পারেনি। রংপুরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন মঙ্গাপীড়িত রংপুর বলা হয় না, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি পূরণের মধ্যদিয়ে রংপুর থেকে মঙ্গা দূর করেছেন। মানুষের ভাগ্যবদলের সাথে সাথে রংপুর অঞ্চলের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। রংপুরে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ উজ্জ্বীবিত। আন্তরিকতার সাথে প্রধানন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তারা।

রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল বলেন, আমাদের কাছে ২ আগস্ট ঈদ উৎসবের দিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়ে উন্নয়ন করেছেন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের মানুষ আওয়ামী লীগগকে বিমুখ করবে না বলে তিনি মনে করেন। সাধারণ মানুষ মুখিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে।

রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি বলেন, রংপুরের মানুষ স্বতস্ফুতভাবে অপেক্ষায় রয়েছে ২ আগস্টের জন্য। তারা নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন এবং প্রধানমন্ত্রীকে এক নজরে দেখবেন। রংপুরবাসী উপস্থিত থেকে কৃতজ্ঞতা জানাতে চান। কেননা রংপুরের যত উন্নয়ন সবই প্রধানমন্ত্রীর হাত ধরে। এজন্য সবাই অধির আগ্রহে অপেক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ নেয়ার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )