1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে ২ কেজি স্বর্ণসহ আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) ও একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গতি রোধ করা হয়।

এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের দুইজনের দেহ তল্লাশি করে জুতার মধ্যে থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )