হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ে
মাদককে না বলুন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩” উপলক্ষে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান শরীফ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোঃ বাতেন, উপপরিচালক, স্থানীয় সরকার, ফেনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিষেক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী। থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,ফেনী। মোঃ মোক্তার হোসাইন, অধ্যক্ষ, ফেনী সরকারি কলেজ। আলোচনা সভায়
উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।