1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রংপুরের শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

 

 

 

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।

রোববার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোবাশ্বের হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।পরে আরডিআরএস এ বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি বরাবর স্মারক লিপি দেন নেতৃবৃন্দ।

স্মারক লিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘ দিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে আসছেন।মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলস্ লিঃ কে পূনঃরায় চালু করে এই এলাকার ভাত কাপড়ের ও সংস্থানের একমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠান কে নব উদ্যোমে চালু করার যেন ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু,আখ চাষী সমিতির সভাপতি এমদাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )