1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হারমানপ্রীতের অদ্ভুত আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে যা বললেন জ্যোতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সৌজন্যহীনতার সীমাও লঙ্ঘন করেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার এই আচরণ নিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশেই তুমুল সমালোচনা হয়েছে। আইসিসি তাকে মাঝারি শাস্তিও দিয়েছে। ভারতী ক্রিকেট বোর্ড এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।

নারী ক্রিকেটে অন্যতম সেরা এই ব্যাটারের এমন আচরণে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রীতিমতো বিস্মিত হয়েছেন।

ভারতীয় স্পোর্টস বিষয়ক গণমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতি বলেছেন, ‘বিষয়টা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা আমাকে বেশি অবাক করেছিল। হারমানপ্রীত নারীদের ক্রিকেটে এক জন কিংবদন্তি। আমার দলের ক্রিকেটাররাও ওর দিকে তাকিয়ে থাকে। ওর মানের এক জন ক্রিকেটার কী ভাবে ওরকম আচরণ করতে পারে! আমরা ওকে দেখে শুধু অবাক হইনি, হতাশও হয়েছিলাম। বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে।

জ্যোতি আরো বলেছেন, ‘একই আম্পায়ারেরা টি-টোয়েন্টি সিরিজেও ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই সিরিজ ভারত জিতেছিল। সেই সিরিজে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে আমরা আরও একটু ভাল খেললে জিততেও পারতাম। তখন কিন্তু ভারতীয় দল কোনও অভিযোগ করেনি আম্পায়ারিং নিয়ে। ওরা জিতেছিল বলেই কি অভিযোগ করেনি? খেলোয়াড় হিসাবে আমি মনে করি আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাঁদের সিদ্ধান্ত সম্মান করা উচিত। তৃতীয় এক দিনের ম্যাচে ভারত জিতলেও কি আম্পায়ারিং নিয়ে ওরা এত অভিযোগ করত? ওরা সিরিজ জিততে পারেনি বলেই হয়তো আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। হতে পারে হতাশার থেকেই এ রকম করেছে হরমনপ্রীত।’

নিজে আউট হওয়ার পরে স্টাম্প ভেঙেছিলেন হারমানপ্রীত। পুরস্কার দেওয়ার সময় এবং ছবি তোলার সময়ও অমার্জিত আচরণ চালিয়ে গিয়েছিলেন। ট্রফি নিয়ে দু’দলের ক্রিকেটারেরা যখন ছবি তুলছিলেন, তখন তিনি ভদ্রতার সীমা ছাড়িয়ে বলেছিলেন, আম্পায়াররাও আসুক, ওরা তো বাংলাদেশ দলেরই অংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )