1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জাতীয় নারী ক্রিকেটার মারুফা আক্তারকে সংবর্ধনা দিল হৃদয়ে সৈয়দপুর সংগঠন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০১ জন দেখেছেন

 

শাহজাহান সরকার কাজল (স্টাফ রিপোর্টার)

লিকলিকে পাতলা দেহের গঠন আর চেহারায় এখনো কৈশোরের ছাপ যায়নি । কিন্তু নারী ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছেন। বল হাতে প্রতিপক্ষের ওপর আক্রমণ করেন চিতার মত । তার হাতের যাদুকরী বলে ক্ষত-বিক্ষত হয়ে সেরা ব্যাটসম্যানদের ফিরতে হচ্ছে অপ্রত্যাশিত ফল নিয়ে । বোলিংয়ে যেমন, ব্যাটিংয়েও তেমন । সদ্য ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারাতে এই নারী ক্রিকেটারের ভূমিকাই বেশি। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার । ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন মাত্রই চতুর্থ ওয়ানডে খেলা এই মেয়েটি। অল্প দিনেই বাংলাদেশের নারী ক্রিকেট প্রেমিকদের হৃদয়ে ক্যানভাসে স্থান করে নিয়েছেন তিনি । বলছি প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা হার না মানা স্বপ্নজয়ী মারুফা আক্তারের কথা। মারুফা আক্তারের জন্ম সৈয়দপুরের ঢেলাপির এলাকায়
তাই তো সৈয়দপুরের মানুষের ভালবাসায় শিক্ত হচ্ছেন মারুফা আক্তার ২৮ জুলাই শুক্রবার শহরের সেরে বাংলা সড়ক শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের নিজ্বস অফিসে বিকাল ৫ টায় সংবর্ধনা দেন সৈয়দপুরের সবচেয়ে জনপ্রিয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা. সভাপতি আকাশ সরদার. সাধারণ সম্পাদক মোঃ রুবেল. সহ-সভাপতি আসাদ সোহাগ.যুগ্ন সম্পাদক নুরনবী ইসলাম মুন্না ও সাথী আক্তার.
সাংগঠনিক সম্পাদক বিজয় এন কে খলিল। উপজেলা শাখার সভাপতি এম মাসুদ পারভেজ. সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা. সহসভাপতি ফাহিম মন্তাছির.যুগ্ন সম্পাদক রুবেল ইসলাম.সাংগঠনিক সম্পাদক প্রান্ত সরকার। পৌর সভাপতি ইমরান নিজাম.শাহরোজ চান রাব্বী.একরামুল হক রনি.মোনালিশা। বোতলাগাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী. সহসভাপতি নজির রায়হান.সালপিয়া আক্তার.আজিম। বাঙালিপুর ইউনিয়ন সভাপতি ইমরুল কায়েস. সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন. কবিতা.সহ সংগঠনের অন্যান্য শাখার নেতৃবৃন্দ। সংগঠনের পৌর, উপজেলা ও ইউনিয়ন শাখার পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে মারুফাকে অভিবাদন জানানো হয় । এ সময় মারুফা তার জীবনের সফলতার কাহিনী সদস্যদের মাঝে তুলে ধরেন। সংগঠনের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )