1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

কোনো দলকেই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

শনিবার ঢাকার প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনো দলকেই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের একটি বক্তব্য পাঠানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার  সকল প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )