1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশও শুক্রবার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

এক দিন পিছিয়ে আগামী শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিপক্ষ দলের এ ঘোষণার পর আওয়ামী লীগের তিন সংগঠনও তাদের শান্তি সমাবেশ পিছিয়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশের দিনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগও শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। তবে বুধবার রাতে দুপক্ষই তাদের কর্মসূচি এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানায়।

বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার কথা ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের। তবে স্থান নিয়ে জটিলতার কারণে সমাবেশ এক দিন পেছানো হয়েছে।

তিনি জানান, তাদের সমাবেশ আগামী শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে হওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের তারিখ এক দিন পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )