1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে : আমু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, অতি প্রয়োজন ছাড়া গ্রামের পুকুরগুলো ভরাট করা যাবে না। পুকুরে দেশীয় মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করতে হবে। এতে  বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ইলিশসহ কয়েক প্রজাতির মাছ রপ্তানি করেছি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, একসময় দেশে জনসংখ্যা ছিল সাত কোটি তারপরও দেশে খাদ্যঘাটতি ছিল। বর্তমানে তার দ্বিগুনেরও বেশি জনসংখ্যা এরপরেও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা ইলিশ মাছ উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম, আমাদের মাছের বিদেশে প্রচুর চাহিদাও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে আজ এই আমূল পরিবর্তন হয়েছে। তাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )