1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

বুধবার (২৬ জুলাই) বিকেলে নগরীর বেতপট্টিতে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দ মিছিল করে নেতৃবৃন্দ।

এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার।

বর্ধিত সভা ও আনন্দ মিছিলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )