1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

চুয়াডাঙ্গার দর্শনায় রেল লাইনে থাকা ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নূর জাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭টি ছাগল ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বুধবার সকাল ১০টার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া ফার্মপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূরজাহান বেগম আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আবুল কালামের স্ত্রী।

দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান জানান, সকালে নূরজাহান বেগমের কিছু ছাগল তার বাড়ির পাশের রেল লাইনের ওপর উঠে পড়ে। এসময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ছাগলগুলোকে বাঁচাতে গিয়ে তিনিসহ আরও ৭টি ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )