1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে লক্ষীটারী ইউনিয়নে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র গনসংযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯২৫ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

আগামী ২ রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত লক্ষীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট, এসকেএস বাজার, মহিপুর হাট ও আনুর বাজার এলাকায় নৌকার প্রচার ও বিভাগীয় সমাবেশ সফল করতে গনসংযোগ করেন তিনি।

আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন,দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে রংপুরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উজ্জীবিত। ২০১১ সালের ৮ জানুয়ারি জিলা স্কুল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের বিষয়টি নিজের কাঁধে তুলে নেন। সে অনুযায়ী অব্যাহত রয়েছে এখানকার উন্নয়ন কর্মকান্ড।তাই বঙ্গবন্ধু কন্যার এবারের জনসভা জনসমুদ্রে রূপ নিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক তরিকুজ্জামান তমজিদ, লক্ষীটারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মমিনুর রহমান রব্বানী, লক্ষীটারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী নেতা ফয়সাল হোসেন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দিন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু সহ জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )