1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

মেয়েদের পরের সিরিজও মিরপুরে, ঘোষণা বিসিবি সভাপতির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

১১ বছর পর মিরপুরে সিরিজ খেলার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে একটি টি-টুয়েন্টি জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ ১-১এ ড্র করেছে টিম টাইগ্রেস। মেয়েদের সাফল্যে খুশি হয়ে বিসিবি সভাপতি জানালেন, জ্যোতি-ফারজানাদের পরের সিরিজও হবে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে।

মিরপুরে সিরিজ খেলার দাবি ক্রিকেটাররাই তুলেছিলেন প্রথমে। বিসিবি সভাপতি তাদের চাওয়া পূর্ণ করেন ভারত সিরিজে। এবার তিনি জানালেন মেয়েদের পরের সিরিজও হবে এখানে।

‘মেয়েরা আমার কাছে মিরপুরে সিরিজ খেলার আবদার করেছিল। ওরা আরও সিরিজ এখানে খেলতে চায়। অক্টোবরে পাকিস্তান আসবে এখানে। আমরা মিরপুরে খেলার ব্যবস্থা করব।’

‘বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় বড় সাফল্য এসেছে। এরমধ্যে মেয়েদের এই সাফল্যতে আমি সবচেয়ে বেশি খুশি। তাদেরকে আমরা কিছুই দিতে পারিনি। এখন থেকে মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ মনোযোগ দেবে বিসিবি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )